বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল শুক্রবার রাতে মহানগরীর কনফারেন্স রুমে ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং মহানগরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অধ্যাপক মোকাররম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা কামাল হোসেন, ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মহানগরীর সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান, মহানগরীর সহকারী সেক্রেটারি শামসুর রহমানসহ মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও সহকারী পরিচালকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
