মোঃ নূরুল ইসলাম বুলবুল
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
মোঃ নূরুল ইসলাম বুলবুল
মোঃ নূরুল ইসলাম বুলবুল
No Result
View All Result

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণ করতে হবে

নূরুল ইসলাম বুলবুল

মার্চ ১০, ২০২৪
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণ করতে হবে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল বলেন, রমাদানের পুর্ব মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে তেল গ্যাস সবকিছুর মূল্য আকাশচুম্বি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অসহায় ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এ অবস্থায় রোজা পালনের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে তারা হিমসিম খাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতেও দেশের মন্ত্রীরা জনগণের সাথে মশকরা করছে। ইফতারে সুন্নতি খাবার খেজুরের পরিবর্তে বরই খাওয়ার নির্দেশনা দিচ্ছে। আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে জনগণের স্বার্থে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অতিসত্তর দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণ করার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল দক্ষিণ থানা ও পল্টন দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীর মতিঝিল ও পল্টনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাসিম বিল্লাহর সভাপতিত্বে রাজধানীর মতিঝিলে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. কামাল হোসাইন, এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন, থানা সেক্রেটারি ইমাম হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল আওয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আমরা যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সে লক্ষ্যে মানুষের পাশে থেকে জামায়াত কাজ করে যাচ্ছে। যারা অসহায় বঞ্চিত তাদেরকে বিভিন্ন প্রকার সাহায্য সহায়তা আমরা প্রদান করে আসছি। সকল দুর্যোগ প্রতিকূল পরিস্থিতিতেও যারা অসহায় হয়ে পড়েন তাদের পাশে আমরা সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকার চেষ্টা করি। এটা জামায়াতের চার দফা কর্মসূচির মধ্যে অন্যতম কাজ। সমাজসেবা ও সমাজ সংস্কারমূলক একাজ দৃঢ়তার সাথে আমরা পরিচালনা করে যাচ্ছি। এই রমজানেও আমরা ঢাকা মহানগরী দক্ষিণ এলাকায় বসবাসকারী অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সাহরির ফুড প্যাকেট বিতরণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। ইতোমধ্যেই অসংখ্য মানুষের কাছে আমাদের সাহায্য সহযোগিতা পৌছিয়ে দেয়া হয়েছে এবং খুঁজে খুঁজে এসব মানুষের কাছে ইফতার ও সাহরির ফুড প্যাকেট পৌঁছানোর কাজ চলমান রয়েছে। আমরা বাংলাদেশকে সুখি ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি অসহায় মানুষের রোজা পালনে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ব আহবান জানান।
পল্টন দক্ষিণ থানাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজ রাজধানীর পল্টনের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুড প্যাকেট বিতরণ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে পল্টনে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. কামাল হোসাইন, এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান শাহীন, ওমর ফারুক, আ.ফ.ম ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক

৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ সিরাজগঞ্জের পথসভা জনসমুদ্রে পরিণত

৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ: টাঙ্গাইলে পথসভা

৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ: গাজীপুরে পথসভা

সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু

বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি – সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সীরাত উদযাপন কমিটির আয়োজনে “রাষ্ট্র সংস্কারে রাসুল সাঃ এর নীতি ও আদর্শ” শীর্ষক সেমিনার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

মহানগরীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শাহজাহানপুর পূর্ব থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© মোঃ নূরুল ইসলাম বুলবুল

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© মোঃ নূরুল ইসলাম বুলবুল